ঢাকার ২০ পয়েন্টে বিক্রি হবে ন্যায্যমূল্যের ‍ডিম-মুরগি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০টি পয়েন্টে সীমিত লাভে ডিম, ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য বিক্রি করবে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। পরবর্তী সময়ে পর্যায় ক্রমে ঢাকার ১০০ পয়েন্টে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

শনিবার  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'পোল্ট্রি শিল্পের সমস্যা সংকট ও সমাধানের জন্য পোল্ট্রি বোর্ড গঠন করে, বিপিএ- এর ১০ দফা দাবি বাস্তবায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ’র সভাপতি সুমন হাওলাদার। খবর বাসসের। 

বিপিএ সভাপতি বলেন, আসন্ন রমজান মাস উপলক্ষে ডিম এবং মুরগির বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে এবং বাজারে সঠিক দাম নিশ্চিত করার উদ্দেশে বিপিএ এই উদ্যোগ নিয়েছে। বিপিএ’র এই সাপ্লাই চেইনে যুক্ত থাকবে দক্ষ ব্যক্তি ও উদ্যোক্তা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক স্মার্ট শিক্ষার্থী এবং কৃষিখাত এবং ভোক্তা-উৎপাদকের স্বার্থ নিয়ে কাজ করতে আগ্রহীরাও যুক্ত থাকবে। তাদের দক্ষতা এবং উদ্যমের মাধ্যমে এই উদ্যোগটি আরও কার্যকরী হবে, যা দেশের কৃষি খাতের উন্নতি এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়নকে ত্বরান্বিত করবে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রান্তিক খামারিরা ডিম ও মুরগির ৮০ শতাংশ উৎপাদন নিশ্চিত করে। আর সেখানে কর্পোরেট গ্রুপের উৎপাদন করে মাত্র ২০ শতাংশ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের  মধ্যে আরও উপস্থিত ছিলেন বিপিএ সহ-সভাপতি বাপ্পি কুমার দে, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. মেজবাউল হক প্রমুখ। এছাড়াও বিপিএ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে বিপুলসংখ্যক ডিম মুরগি উৎপাদনকারী প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর