জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে: প্রেস সচিব

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, ঘোষণাপত্র নিয়ে সরকার কাজ করছে। এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণা দেওয়ার দাবির বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমরা বলেছি, কয়েকদিনের মধ্যে এই ঘোষণা দেওয়া হবে। আমাদের কাজ চলমান।

সাগর-রুনি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, তদন্তে গতি বেড়েছে। নভেম্বরে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। আশা করছি, পিবিআই ভালো কিছু করতে পারবে, তারা প্রচুর শ্রম দিচ্ছে।

বর্তমান সরকার বিগত আওয়ামী সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া ‘আয়নাঘর’ সরেজমিনে পরিদর্শনের জন্য গণমাধ্যমকে সুযোগ করে দিচ্ছে বলেও জানান প্রেস সচিব।

একাত্তর/এসি
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর