চলতি বছরের মাঝামাঝি সাধারণ নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

চলতি বছরের মাঝামাঝি সময়েই (জুলাই-আগস্টে) জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন দীর্ঘায়িত করার প্রয়োজন নেই। চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। ইসি গঠন হয়েছে, সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হবে। সেক্ষেত্রে বিএনপি মনে করে এই বছরের মাঝামাঝি সময়েই নির্বাচন দেওয়া সম্ভব।

তিনি আরও বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তা আসে কোথা থেকে? তাছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সংসদ নির্বাচন তো একসঙ্গে করতে পারবেন না বলে ইসি জানিয়েছে।

এসময় ফ্যাসিবাদের বিচারের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তড়িঘড়ি করে বিচার করা যাবে না। তাহলে সেটা আবার প্রশ্নবিদ্ধ হবে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে খসড়াপত্র পেয়েছি। আমরা আলোচনা করছি। আরও করবো। সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেবো। তারপর কিছু বলা যাবে। বিএনপির জন্ম হলো সংস্কারের মধ্য দিয়ে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এটাই তো বড় সংস্কার। সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এটা চলতেই থাকবে।

তিনি আরও বলেন, যুগপৎ আন্দোলনের যতগুলো দল আছে সবার সঙ্গে কথা বলেছি, আরও বলবো। 

এছাড়া ভারতের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।

আরবিএস
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর