নড়াইলে হত্যা মামলায় তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

নড়াইলে একটি জাহাজের সুকানি হত্যায় তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। তার মধ্যে দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় খালাস পেয়েছেন একজন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এই আদেশ দেন। 

দণ্ডিতদের মধ্যে যাবজ্জীবন সাজার আসামিরা হলেন- পটুয়াখালী জেলার চামটা গ্রামের মো. ফারুক হোসেন খান ও পিরোজপুর জেলার কাউখালী থানার শিয়ালকাঠি গ্রামের মো. রফিকুল ইসলাম। 

সাজা পাওয়া অন্য আসামির নাম মো. সাজ্জাদ হোসেন। তিনি ঢাকা জেলার দারুসসালাম থানার ১৮/বি প্রথম কলোনী, লালকুঠি মাজার রোডের বাসিন্দা। 

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরিন সাদ জাহাজ নিয়ে সুকানি মো. সাব্বির হোসেনসহ জাহাজে কর্মরত অন্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া ঘাটে অবস্থানকালে ভিকটিমকে খাবারে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে অভিযুক্তরা মরদেহ নদীতে ফেলে পালিয়ে যায়। তিন অক্টোবর তার মরদেহ শনাক্ত করে মামলা করেন মো. মহিদুল ইসলাম। 

বাদির আইনজীবী জানান, বাদিপক্ষের ১২ ও আসামি পক্ষের দুই জনের সাক্ষ্য শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক সাজার এই আদেশ দেন। 

একাত্তর/এসি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর