মেঘনা নদীতে বালু তোলা নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত দুই

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ এএম

মুন্সিগঞ্জ সংলগ্ন চাঁদপুরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালু তোলা নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে মুন্সীগঞ্জ ও মোহনপুর সীমানাধীন চর আব্দুল্লাহপুর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব উপজেলার দশানি গ্রামের রিফাত (২৯) ও মতলব ভাষানচর গ্রামের রাসেল (৩০)।

গুলিতে আহত ব্যক্তির নাম আইয়ুব আলী। তাকে উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঘনা নদীতে বালু তোলা নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধ আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ (সদর সার্কেল) বিল্লল হোসেন জানান, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। তারা সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুই জনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছে । এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে। 

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
চট্টগ্রামের দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) ভোরে জেলার রাউজান উপজেলার বিএমএ ব্রিকফিল্ড এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর