আবারও মিজি-কানা জহির গ্রুপের গোলাগুলি, আহত ৯ মাসের অন্তঃসত্ত্বা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম

মুন্সিগঞ্জে মেঘনা নদীতে বালু তোলা নিয়ে দ্বন্দ্বে একাধিক ডাকাতি মামলার আসামি কিবরিয়া মিজি ও কানা জহিরের গ্রুপের মধ্যে দ্বিতীয় দফা গোলাগুলি হয়েছে। এতে ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। একটি গুলি তার ডান পাশের কোমরের নিচ দিয়ে ঢুকে বিপরীত পাশ দিয়ে বের হয়ে গেছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত নারীর নাম পিংকি আক্তার। তিনি ওই এলাকার বাসিন্দা।

আহত নারীর স্বজনরা জানান, বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে দুই জন নিহতের ঘটনার জেরে সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন। 

এসময় অতর্কিত গুলিতে আহত হন পিংকি। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, পিংকির শরীরের ডান পাশে কোমড়ের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। 

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। 

এর আগে বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে কিবরিয়া মিজি ও কানা জহির দস্যুদলের সংঘর্ষে নিহত হন মুন্সীগঞ্জের কালিরচর ও চাঁদপুরের মতলব এলাকার দুই জন।

একাত্তর/এসি
মুন্সীগঞ্জে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার ও হাঁটার সময় বালুভর্তি একটি বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মুন্সীগঞ্জে ছয় বছরের শিশুকন্যা ও তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে- সাজেক গণ অধিকার পরিষদের (ইউপিডিএফ সমর্থিত) ডাকা পথ অবরোধকে কেন্দ্র করে চরম সহিংসতা ও গোলাগুলির খবর পাওয়া গেছে। আটকে পড়া পর্যটকদের আইনশৃঙ্খলা...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো সুরাহা না করে সরকার তাদের দমনে কঠোর সহিংস পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, চলমান...
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক, সংবাদ ও গণমাধ্যমের মালিক কিংবা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত আদালতের পূর্বানুমতি নেয়ার বিধান যুক্ত হতে যাচ্ছে ‘সাইবার সুরক্ষা...
আগামী পয়লা ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিগণ। সে অনুযায়ী, জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন...
সরকারি সফরে বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি জেলা খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে তিনি প্রথমে মোংলায় পৌঁছাবেন এবং পরবর্তীতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর