গাজীপুরে প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তের আগুন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম

গাজীপুরে গভীর রাতে প্রয়াত সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এসময় বাড়ির কোনো সদস্য না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা সদরের মির্জাপুর ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফের বাড়িতে আগুন দেওয়া হয়। 

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা চেয়ারম্যানের বসত ঘরের দুটি দরজা ও একটি জানালা দিয়ে ঘরের তিন জায়গায় আগুন দেয়। এছাড়া তারা উঠানে রাখা রডের স্তূপের  ত্রিপলের মধ্যেও আগুন দেয়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা কেয়ারটেকার রবিনের বিছানায় আগুনের আঁচ পেয়ে চিৎকার করেন। এক পর্যায়ে  আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে ঘরের  আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। 

তারা জানান, এ সময় চেয়ারম্যানের ছেলে-মেয়েরা কেউ বাড়িতে ছিলেন না।

গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর