কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কনটেন্ট ক্রিয়েটর কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, আগুনের সময় তার মা-বাবাসহ পরিবারের ছয় সদস্যই ঘরের ভেতরে ছিলেন। এসময় বাইরে থেকে দরজা আটকে আগুন দেয়া হয়।

কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান জানান, তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন। এ সময় কাফি ছিলো না।

এদিকে আগুনের সংবাদে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ইলিয়াস হোসেন জানান, রাত দুইটার দিকে তারা খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কাফির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো ধরনের লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

একাত্তর/আরএ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর