পূর্বাচলে অটোচালকদের বিক্ষোভ, পুলিশকে বেধড়ক পিটুনি

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৬:০১ পিএম

পূর্বাচলে ৩০০ ফিট সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছে চাঁদা দাবি ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এসময় অটো চালকরা ভুলতা-কুড়িল বিশ্বরোড সড়কের চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস বন্ধ করে যাত্রী নামিয়ে দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে এক এসআই ও কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিক্ষুব্ধ অটো চালকরা। 

বুধবার (৫ মার্চ) দুপুরে কাঞ্চন কুড়িল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।  

অটো চালকরা জানান, গত কয়েক দিন ধরে ওই সড়কের কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব ও জাহিদের লোকজন প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা মাসিক চাঁদা দাবি করে। এতে নারাজি হলে বেশ কয়েকজন অটো চালককে মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়। তাদের অভিযোগ, বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানালে তারা কিছু করেনি। 

তারা জানান, এদিন সকাল থেকে আবারও চাঁদার জন্য অটো চালকদের ওপর চড়াও হয় রাকিব-জিহাদের লোকজন। এসময় তারা কয়েকজন চালককে মারধর ও গাড়ি ভাঙচুর করে। প্রতিবাদে দুপুর একটার দিকে অটো চালকরা গাড়ি বন্ধ করে একত্রিত হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রী নামিয়ে দেয়। বন্ধ করে দেন সব বিআরটিসি বাস চলাচল এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। 

এদিকে খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে ও বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালালে বিক্ষুব্ধ অটো চালকরা এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে পূর্বাচল চায়না ক্যাম্পের ইনচার্জ আবু ছাইম বলেন, গাড়ি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে অটো চালকদের মধ্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তারা আমাদের ওপর চড়াও হয়। 

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর