‘মা কিছু খাবো’, বললো গুলিতে এফোঁড়-ওফোঁড় হওয়া শিশুটি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৪:২২ পিএম

লক্ষ্মীপুরে বিবাদমান দুটি গ্রুপের কথা কাটাকাটির পর গোলাগুলি হয়। এতে একটি গুলি এসে ছয় বছরের শিশু আদিবা সুলতানার পেট ছেদ করে পিঠ দিয়ে বের হয়ে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বিছানায় কাতরালেও ৭২ ঘণ্টা পর চোখে মেলেছে সে। এরপর একবার শুধু বলেছে, ‘মা আমি কিছু খাবো’।  

এদিকে চন্দ্রগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা মো. রেজাউল হক জানিয়েছেন, এ ঘটনায় মামলার পর পুলিশ ফাতেমা বেগম নামে একজনকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান অভিযুক্ত অহিদ ও তার ছেলে ফাহিম এখনও পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।

ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: ফকির আমিরুল ইসলাম সোহেল জানান, আবিদার ফুসফুস, কিডনি ও কলিজা ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার করা হয়েছে, তবে সে এখনও শঙ্কামুক্ত নয়।

তিনি জানান, গুলিটি শিশুটির পেটের ডান পাশে ঢুকে পিঠ দিয়ে বের হয়েছে। এতে তার অভ্যন্তরীণ অঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসা চলছে, তবে তাকে বাঁচাতে আরও সময় ও দোয়া প্রয়োজন।

শিশুটির মা আমেনা বেগম জানান, ঘটনার দিন বিকেলে কয়েকজন লোক মোটরসাইকেলে এসে অহিদের বাড়িতে ঢোকে। এর কিছুক্ষণ পরেই ঘটে ভয়াবহ সেই মুহূর্ত। অহিদ পেছনের ঘর থেকে বেরিয়ে গিয়ে আমগাছের নিচে খেলা করা আবিদাকে গুলি করে। পরে সে নিজের মানিব্যাগ থেকে টাকা বের করে চিকিৎসার জন্য দিতে চায়। কিন্তু তখন মেয়েকে বাঁচাতে হাসপাতালে ছুটে যাই।

গত মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব বশিকপুর ইউনিয়নের কাশিপুর এই ঘটনা ঘটে।

আহত শিশুটি একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে এবং বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাচারীবাড়ির অহিদ উদ্দিন এবং ছোট ইউসুফের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। সন্ধ্যায় এ নিয়ে কথা কাটাকাটির পর গোলাগুলি শুরু হয়। এসময় শিশু আদিবা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। 

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর