এক হলো ফৌজদারি বিবিধের চার ও প্রথম আপিলের তিন শাখা

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:৪৪ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি বিবিধ শাখাকে চারটি এবং প্রথম আপিল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে এ কথা বলা হয়েছে। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

স্মারকে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ফৌজদারি বিবিধ শাখা। সারা দেশের সমস্ত অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালসমূহ হতে উদ্ভূত ফৌজদারি বিবিধ মামলা সমূহ প্রশাসনিক কার্যাবলী এবং নথি/ফাইল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্য এ শাখা থেকে পরিচালিত হয়। ৩১ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ফৌজদারি বিবিধ শাখায় দুই পক্ষ সাত হাজার বিয়াল্লিশটি মামলা বিচারাধীন আছে। এছাড়াও এ শাখায় প্রতি বছর প্রায় ৭০-৮০ হাজার নতুন মামলা দায়ের হয়।

এতে আরো বলা হয়, ফৌজদারি বিবিধ শাখায় পর্যাপ্ত স্থান না থাকা, কর্মকর্তা-কর্মচারীগণের ডেস্ক স্থাপন করতে না পারা ইত্যাদি নানাবিধ অসুবিধার কারণে এতো অধিক সংখ্যক নথি/ফাইলের সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে না। ফলে প্রশাসনিক ও বিচারিক কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

ইতোপূর্বে হাইকোর্ট বিভাগের অন্যান্য শাখাগুলোকে বিভাগ ভিত্তিক ভাগ করায় প্রশাসনিক সুফল পাওয়া যাচ্ছে। বিদ্যমান প্রেক্ষাপটে ফৌজদারি বিবিধ শাখাকে চারটি শাখায় এবং প্রথম আপিল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হলো।

একাত্তর/আরএ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর