সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান। হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা এ সময় উপস্থিত ছিলেন।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের প্রায় দুই বছর পর স্থায়ী হলেন দেবাশীষ রায় চৌধুরী। সোমবার বয়সের শর্ত পূরণ হওয়ায় তাকে হাইকোর্ট বিভাগে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী। একই সময়ে নিয়োগ পাওয়া কয়েকজন অতিরিক্ত বিচারপতিকে ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী করা হলেও তখন তাকে স্থায়ী করা হয়নি।
সে সময় সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছিল, তার বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় স্থায়ীকরণ করা হয়নি।
ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। এরপর ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে।
হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ
১০ বছর পর ওয়াশিংটনে শি, ট্রাম্পের সঙ্গে বৈঠক আজ