সময় মানছে না লঞ্চও, গরমে নাকাল যাত্রীরা

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৪:০২ পিএম

ঈদের আগের দিনও সড়ক-রেলপথের মতো নদীপথে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী চাপ না থাকলেও নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। শিডিউল জটিলতার পাশাপাশি তীব্র রোদ আর ভ্যাপসা গরমে ভোগান্তি চরমে যাত্রীদের। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, কিছু লঞ্চ দেরিতে ছাড়লেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। পরিবারের সাথে ঈদ করতে ঈদের আগেরদিনও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাড়ি ফিরতে সকাল থেকেই সদরঘাটে আসতে থাকেন যাত্রীরা। শুক্রবার দুপুর পর্যন্ত অতিরিক্ত যাত্রী চাপ না থাকলেও নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। 

ভ্যাপসা গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে ক্ষোভ জানান তারা। তবে কর্তৃপক্ষ বলছেন, ঈদের মৌসুম হওয়ায় লঞ্চ ছাড়ার নির্দিষ্ট কোনো সময় রাখা হয়নি। যাত্রী ভরে গেলেই ছাড়া হচ্ছে লঞ্চ। 

এই চিত্র দেখা যায় প্রায় সবগুলো লঞ্চেই। ছাদ পর্যন্ত যাত্রী ভরে গেলেও সময়মতো ছাড়ছে না লঞ্চগুলো। রোদের হাত থেকে রেহাই পেতে বিছানার চাদর আর কাঁথা দিয়ে তাঁবু টাঙিয়ে নেন যাত্রীরা।

সকাল সাড়ে দশটার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। উপদেষ্টার তাৎক্ষণিক নির্দেশে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় কয়েকটি লঞ্চ। পরে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, কিছু লঞ্চ দেরিতে ছাড়লেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

ভোর থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ২৮টি লঞ্চ ছেড়ে গেছে। যার অধিকাংশই ছুটে গেছে ইলিশা, চাঁদপুর, লালমোহনে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বিকেল ৩টা পর্যন্ত ৩৫টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ও রাতে সবচেয়ে বেশি লঞ্চ ছেড়ে যাবে।

আরবিএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
ঈদযাত্রায় রাজধানীর সদরঘাটে যাত্রীদের ভিড় এখনো বাড়েনি, তবে চাদঁপুরগামী লঞ্চে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটা বেশি।
ক্রেতা বিক্রেতার চাপ কম থাকলেও উত্তাপ কমেনি নিত্যপণ্যের বাজারে। মাস খানেক ধরে চড়া মুরগির বাজার আরও বেড়েছে ঈদের ছুটিতে।
পবিত্র ঈদুল ফিতরের একদিন পার হলেও আনন্দের রেশ এখনো কাটেনি। ঈদের দ্বিতীয় দিন আজ রোববারও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর