টঙ্গীর মাজার বস্তিতে যৌথ অভিযান, আটক ২৪

আপডেট : ১৭ জুন ২০২৫, ১০:৩৩ এএম

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয়েছে মদ, গাঁজাসহ মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি।

সোমবার (১৬ জুন) দিনগত গভীর রাতে টঙ্গীর মাজার বস্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী উত্তরা ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় কয়েকটি দলে ভাগ হয়ে পুরো বস্তি ঘিরে ফেলেন তারা।

অভিযানে পাওয়া যায় বিশেষ চেম্বার। যেখান থেকে বিক্রি করা হতো বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

বেশ কয়েকটি ঘরে অভিযান পরিচালনা করে পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও মাদক গ্রহণের সরঞ্জামাদি ও বেশ কিছু পরিমাণ নগদ টাকা।

ঘণ্টা দুয়েকের বেশি সময় যাবত চলে যৌথ বাহিনীর এই অভিযান। পরে সেখান থেকে আটক করা হয় ২৪ জন মাদক কারবারিকে।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক মনোহর আলী জানান, মাদকবিরোধী এ অভিযান নিয়মিত চলবে।

একাত্তর/আরএ
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর