দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১:০১ এএম

তিন দফা দাবিতে সারাদেশে বিভাগীয় শহরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে আজ শুক্রবার সকাল থেকে চলছে কমপ্লিট শাটডাউন। রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বুয়েটের সব শ্রেণি ও পরীক্ষা কার্যক্রম ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সাংবাদিক সম্মেলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের এ ঘোষণা দেন প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালি উল্লাহ। 

তিনি বলেন, আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিভাগীয় শহরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন চলবে। এছাড়া আগামী সপ্তাহে সব বিভাগে প্রকৌশলী সমাবেশ হবে। এরপর ঢাকায় হবে মহাসমাবেশ।  

প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা বলছেন, প্রকৌশলীরা সরকারি চাকরিতে প্রকৌশল পদে আসতে পারছে না বৈষম্যমের কারণে। কারণ প্রকৌশল পদের সার্কুলেশন হচ্ছে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পদোন্নতি পেয়ে সব পদে বসে যাচ্ছে।

তারা জানান, প্রকৃত প্রকৌশলীদের চাকরিবিধিতে এইসব সমস্যার সমাধানের জন্যই আমরা তিন দফা দাবি জানিয়েছে। 

এর আগে বিকেলে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত গঠিত কমিটির প্রথম সভা হয়। 

সভা শেষে জ্বালানি উপদেষ্টা ফওজল কবির খান সাংবাদিকদের বলেন, হঠাৎ করে তিন দফা বা সাত দফা বা তার খণ্ডিত অংশ মেনে নেওয়ার ঘোষণা দেওয়া যায় না। তাই আলোচনা করে সিদ্ধান্ত হচ্ছে। যারা আন্দোলনের সঙ্গে জড়িত, তাদের অভিভাবক ও চাকরিদাতাদের সঙ্গে বসা হবে।

তিনি বলেন, আন্দোলনের পর সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। তাই নতুন আর কর্মসূচির প্রয়োজন নেই। 

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে;
২. দশম গ্রেডে বর্তমানে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে উচ্চ ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ রাখতে হবে;
৩. শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন ‘প্রকৌশলী’ বা ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারেন, সে বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে।

আরবিএস
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশব্যাপী অসহিষ্ণুতা, ঘৃণা ও বিদ্বেষী আচরণের বিষয়ে সরকারের নীতির অস্পষ্টতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। দু-একদিনের মধ্যে এই খোলা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর