শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

দুই ব্যাটার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। 

শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলংকা। জবাবে সাইফের ৪৫ বলে ৬১ এবং হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের সুবাদে ১ বল বাকি রেখে জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলংকা: ১৬৮/৭, ২০ ওভার (শানাকা ৬৪*, মেন্ডিস ৩৪, মুস্তাফিজ ৩/২০)। 

বাংলাদেশ: ১৬৯/৬, ১৯.৫ ওভার (সাইফ ৬১, হৃদয় ৫৮, শানাকা ২/২১)। 

ফলাফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

আগামী ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

একাত্তর/আরএ
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দুর্নীতি তদন্তের পর, আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর