শরৎ উৎসবে ‘আপত্তি’, অনুমতি বাতিল ঢাবির, হলো না গেণ্ডারিয়াতেও

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম

‘আপত্তি’ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি দেওয়ার পরও তা বাতিল করে দিয়েছে চারুকলা অনুষদ। বিকল্প ভেন্যু হিসেবে গেণ্ডারিয়ার কচিকাঁচার স্কুল মাঠে এই আয়োজন করার কথা থাকলেও এখানেও ‘স্থানীয়দের গোলযোগের আশঙ্কায়’ আয়োজন করতে পারেনি সংগঠনটি। 

শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবটি করার কথা ছিলো। পরে আয়োজকেরা উৎসবটি একই সময়ে গেণ্ডারিয়ার কচিকাঁচার মেলার মাঠে আয়োজন করার ঘোষণা দেয়। সেখানে ‘অনুমতি না থাকার’ কথা জানিয়ে পুলিশের পক্ষ থেকে থেকে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, প্রায় ১৯ বছর ধরে চলা এই শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয়। কোভিড মহামারী ছাড়া কোনো বছরই উৎসবটি বন্ধ হয়নি। এবার করতে পারলাম না। 

ভুঁইফোড় অনেক সংগঠন এসব আয়োজনকে অপহরণ করেছে অভিযোগ করে তিনি বলেন, যারা এসবের নেপথ্যে, তারা কোনো দলের নয়। সংস্কৃতিকে ঠেকানোই এদের উদ্দেশ্য। এতে বরং বিব্রত হবে সরকারই। 

আয়োজন না হলেও সমবেত জাতীয় সংগীত পরিবেশন এবং সংগীতশিল্পী ফরিদা পারভিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

মানজার চৌধুরী বলেন, আমরা চারুকলার বকুলতলায় উৎসবটি করার জন্য পুলিশের অনুমতি নিয়েছিলাম। চারুকলা কর্তৃপক্ষকে ২৬ হাজার টাকা ভেন্যু বরাদ্দ বাবদ ভাড়াও পরিশোধ করেছি। কিন্তু আগের রাতে আমাদের কোনো কারণ ছাড়াই চারুকলায় ভেন্যু বরাদ্দ বাতিল করা হয়েছে। সেখানে অনুষ্ঠানটি করতে না পেরে আমরা গেণ্ডারিয়াতে উৎসবটি করতে চেয়েছি। এখানেও পুলিশ এসে বন্ধ করে দিয়েছে।

বিডিনিউজটুয়েন্টিফোর এক প্রতিবেদনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) মোহাম্মদ হারুন অর রশিদের বরাত দিয়ে জানায়, গেণ্ডারিয়াতে শরৎ উৎসব করার ব্যাপারে কোনো পূর্ব-অনুমতি নেওয়া হয়নি।

বিডিনিউজটুয়োন্টিফোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলামের কাছে জানতে চায় কেন অনুষ্ঠানটি হলো না। জবাবে তিনি জানান, এখানে অনুষ্ঠান করা নিয়ে অনেকের কাছ থেকে আপত্তি এসেছে। আমাদের শিক্ষার্থীদের নানা পক্ষ থেকেও আপত্তি থাকার কারণে অনুষ্ঠানটি আগামীকাল এখানে করতে মানা করা হয়েছে।

কারা আপত্তি করেছে, কী ধরণের আপত্তি- জানতে চাইলে আজহারুল ইসলাম বিডিনিউজটুয়োন্টিফোরকে বলেন, আমি একটু অসুস্থ। দাঁতের ডাক্তারের কাছে এসেছি। এখন কথা বলতে পারছি না।

এদিকে মানজার চৌধুরীর বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার এক প্রতিবেদনে জানায়, মৌখিকভাবে আমাদের বলা হয়েছে যে অনুষ্ঠানটি হলে কিছু সমস্যা হতে পারে। অথচ আমাদের কাছে অনুষ্ঠান আয়োজনের লিখিত অনুমতি রয়েছে। লিখিত অনুমতি থাকা সত্ত্বেও কেন অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া হচ্ছে না, এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের অনুষ্ঠান সকাল সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিলো। বৃহস্পতিবার রাতে আমরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভেন্যুতে প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু চারুকলার গেট বন্ধ ছিলো।

ডেইলি স্টার জানায়, চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা বিভিন্ন মহল থেকে আপত্তি পেয়েছি, যার মধ্যে আমাদের ছাত্রদের আপত্তিও রয়েছে।

একাত্তর/এসি
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর