ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম

লিবিয়া সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি। প্রত্যেকের মুখেই ছিলো তিক্ত অভিজ্ঞতার বর্ণনা। তাদের অভিযোগ, লিবিয়ায় মাফিয়া চক্র নিয়ন্ত্রণ করে খোদ বাংলাদেশিরাই।   

সৈয়দ আলম নামে এক যুবক জানান, লিবিয়ায় তিন বছর ছিলেন। মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। 

তিনি জানান, বড় বড় কাজ আছে বলে নিয়ে যাওয়া হয়েছিলো। বলা হয়েছিলো- কন্ডাকটারি করি করা যাবে বা অন্য কাজ করলে তিন থেকে চার হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের সাত জনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় ৭০ লাখ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। আর ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন।

হাফিজুরের কাছে জানতে চাওয়া হয়, এই মাফিয়া কারা। তিনি বলেন, এরা সবাই বাংলাদেশি। আমাদের সাত জনের একেক জনের কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা করে আদায় করা হয়। 

হাফিজুর ছাড়াও সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া এবং দালাল চক্রের দৌরাত্ম। অভিযোগ সেসব মাফিয়া চক্র পরিচালনা করেন বাঙালিরাই। 

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী ৩০৯ জন লিবিয়া থেকে বিমানে ওঠেন। 

একই প্রক্রিয়ায় আগামী ৩০ অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। এর আগে ৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন দেশে ফিরেন। 

একাত্তর/এসি
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা আরও ১৭১ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিগত ১৫ বছর ছিলো মাফিয়া চক্রের দখলে উল্লেখ তারেক রহমান বলেন, বিশ্বকে ছাত্রজনতা দেখিয়ে দিয়েছে বন্দুকের সামনে দেশের মানুষ স্বৈরাচারী শাসন পছন্দ করে না।
লিবিয়াতে অনিয়মিত হয়ে পড়া দেড়শো বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের চেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদেরকে ফেরানো হয়। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর