গলাচিপায় মাদ্রাসার নিয়োগ নিয়ে বিতর্ক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর নুরিয়া কামিল মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে। এতে নিয়োগ প্রার্থীদের এক ভেন্যুতে যাওয়ার জন্য চিঠি দেওয়া হলেও একই সময়ে নিয়োগ বোর্ডের সদস্যকে অন্য ভেন্যুতে যেতে চিঠি দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, এমন কাজের আড়ালে কোনো দুর্নীতি থাকতে পারে।

এ সংক্রান্ত আলাদা দুটি চিঠি এসেছে একাত্তরের হাতে। নিয়োগ প্রার্থীদের চিঠিতে দেখা যায়, ওই মাদ্রাসার অফিস সহকারী কাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার ল্যাব অপারেটর, ল্যাব সহকারী, নিরাপত্তা কর্মী ও আয়াসহ মোট ছয়টি শূন্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময় অনুযায়ী আগামী এক নভেম্বর সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য চিঠি দিয়ে উপস্থিত থাকতে বলা হয়।

অপরদিকে, নিয়োগ কমিটির সদস্য মোহাম্মদ নুরুল আমিন খলিফাকে চিঠি দিয়ে একই দিন, একই সময়ে অন্য একটি ভেন্যু পটুয়াখালী সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ে থাকতে বলা হয়। ওই চিঠিতে বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা হয়, কর্তৃপক্ষ বিশেষ কারণে তারিখ ও স্থান পরিবর্তনের ক্ষমতা রাখেন।

এ ব্যাপারে নিয়োগ বোর্ডের সদস্য ও কালিকাপুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আমিন খলিফা বলেন, চাকরি প্রার্থীর ভেন্যু সরকারি মহিলা কলেজ হলেও আমাকে পাঠানো হয়েছে জুবলী স্কুলে। একই সময় দুই জায়গায় দুই রকমের চিঠি কেন দেওয়া হলো, তা আমি জানি না।

গভর্নিং বডির শিক্ষা অনুরাগী সদস্য মো. ফজলু মিয়া বলেন, ম্যানেজিং কমিটির সভায় গলাচিপা কালিকাপুর কামিল মাদ্রাসাকে পরীক্ষার ভেন্যু নির্ধারণ করা হয়েছিলো। পরে জানতে পারি পরীক্ষা পটুয়াখালী সরকারি মহিলা কলেজে নেওয়া হবে। বিষয়টি আমাদের কাউকেই জানানো হয়নি। 

অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষ ও নিয়োগ বোর্ডের সদস্য সচিব মো. জসিম উদ্দিন দাবি করেন, আমি প্রার্থীদের ফোনে ভেন্যু পরিবর্তনের বিষয়টি জানিয়ে দিয়েছি। 

নিয়োগ বোর্ডের সদস্যদের অভিযোগ, যথাযথ অনুমোদন ও আলোচনাবিহীনভাবে ভেন্যু পরিবর্তন করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়ম বর্হিভুত। তাদের আশঙ্কা, এই প্রক্রিয়ার আড়ালে থাকতে পারে অনিয়ম, দুর্নীতি ও আর্থিক লেনদেনের চেষ্টা, যার তদন্ত হওয়া উচিত।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর