শততম টেস্টে মুশফিকের যত কীর্তি

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১১:৪২ এএম

টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত মাত্র ৮৪ জন ক্রিকেটার ১০০ টেস্ট খেলার কীর্তি গড়তে পেরেছেন। মুশফিকুর রহিম তাদের একজন।

এছাড়া এই কিংবদন্তিদের মধ্যে কেবল ১০ জন ব্যাটার শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়তে পেরেছেন। আজ মুশফিক গড়লেন তাও।

অবশ্য মুশফিকুর মাইলফলকের দেখা পেতে পারতেন বুধবার (১৯ নভেম্বর) বিকেলেই। তবে, তা হয়নি। ১ রানের অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম আজ দ্বিতীয় দিনের সকালে নেমে গ্যালারিতে দর্শকদের প্রথম ওভারও অপেক্ষায় রাখেন। দ্বিতীয় ওভারে জর্ডান নেইলের বল লেগ স্টাম্পে ঠেলে দুহাত উঁচিয়ে ধরেন।

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলে এমনিতেই ইতিহাস গড়া হয়ে গেছে, সেই উপলক্ষ সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে ঢুকে গেলেন এমন এক এলিট ক্লাবে যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবল ১০ জন।

শততম টেস্টে প্রথম সেঞ্চুরি করেন ইংল্যান্ডের কাউড্রাই। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাট থেকে ১০৪ রানের ইনিংস আসে। শততম টেস্টে দ্বিতীয়বার সেঞ্চুরি দেখতে ক্রিকেট বিশ্বকে ২১ বছর অপেক্ষা করতে হয়েছে। এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ১৯৮৯ সালে পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ ভারতের বিপক্ষে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন।

পরের বছরই ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ইংল্যান্ডের বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলেন। এর ১০ বছর পর ইংল্যান্ডের এলিস জেমস স্টুয়ার্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ১০৫ রানের ইনিংস। ইনজামাম উল হক ২০০৫ সালে ভারতের বিপক্ষে শততম টেস্টে ১৮৪ রান করেন। 

রিকি পন্টিং সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়েন পরের বছর। প্রথম ইনিংসে ১২০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩ রান করেন তিনি।

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (১৩১) ও ২০১৭ সালে হাশিম আমলা (১৩৪) শততম টেস্টে সেঞ্চুরির দেখা পান।

১০০তম টেস্টে সর্বাধিক রানের ইনিংসটা খেলেছেন জো রুট। চেন্নাইয়ের স্পিন বান্ধব কন্ডিশনে তার ব্যাট থেকে ২১৮ রানের ইনিংস আসে।

শততম টেস্টে ডাবল সেঞ্চুরির দ্বিতীয় কীর্তি ডেভিড ওয়ার্নারের। তিনি ২০২২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরোপুরি ২০০ রান করেছিলেন।

একাত্তর/আরএ
তৃতীয় দিন শেষে আলো স্বল্পতার কারণে যখন খেলার সমাপ্তি ঘোষণা করা হলো, তখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাতাসে এক অবিশ্বাস্য অর্জনের সুবাস। স্পিনবান্ধব উইকেটে এক রূপকথার প্রত্যাবর্তনে ওয়েস্ট...
সিলেটে টেস্ট ক্রিকেটের ইতিহাসে লেখা হলো এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর অধ্যায়। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ও রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে...
মিডল স্টাম্পে ধীরগতির ফুল লেংথ ডেলিভারিটি আলতো করে ঠেলে দিয়েই এক রান নিলেন। মুহূর্তটি উদযাপিত হলো গ্যালারির গর্জন ও সতীর্থদের দাঁড়িয়ে জানানো অভিবাদনে। নিজের মাত্র তৃতীয় টেস্টেই কেরিয়ারের প্রথম ডাবল...
সিলেট টেস্টে শুক্রবার দ্বিতীয় দিন শেষে চরম কোণঠাসা অবস্থায় দিন শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে তোলা ৩৫৬ রানের পর্বতসম পাহাড়ের জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে ৩ উইকেটে ৮৮ রান তুলে...
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হবার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে...
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম...
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এই বিভীষিকা ঘটে। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী অথবা...
আওয়ামী লীগের বিগত আমলের অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে পুনর্বাসিত করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর