‘বিগ বস-১৯’ সেরা হয়ে কত টাকা পেলেন গৌরব খান্না?

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

দর্শকদের সব ধারণা ভুল প্রমাণ করে 'বিগ বস ১৯' মৌমুসের শিরোপা জয় করলেন অভিনেতা গৌরব খান্না। সংযত আচরণ, উপস্থিত বুদ্ধি এবং দারুণ বুদ্ধিমত্তার জোরেই তিনি প্রতিযোগিতার দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন। যদিও সঞ্চালক সলমন খান আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, গৌরব খান্নাই হলেন এই মৌসুমের বাজির ঘোড়া। শেষ পর্যন্ত সেই বাজির ঘোড়াই মিনি পর্দার বিগ বস হয়ে চমক দেখালেন। 

জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’ খ্যাত অভিনেতা গৌরব খান্নাকে 'বিগ বস ১৯'-এর প্রথম দিন থেকে দর্শকরা সেভাবে নজরে রাখেননি। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো বেশি দূর যেতে পারবেন না। কিন্তু তার শান্ত স্বভাব এবং বিচক্ষণতাই তাকে সবার আগে এগিয়ে নিয়ে গেলো।

সঞ্চালক সলমন খানের কাছে গৌরব খান্না ছিলেন ‘টেলিভিশনের সুপারস্টার’। গোটা সিজন জুড়েই সলমন তাকে এই নামেই ডাকতেন। সলমন খান আকার-ইঙ্গিতে বহুবার বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি গৌরবের জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী ছিলেন।

চলতি বছরের ২৪ আগস্ট 'বিগ বস'-এর অন্দরে পা রাখেন গৌরব। শুরু থেকেই তিনি জানান, তিনি শুধুমাত্র অর্থের জন্য এই আসরে যোগ দেননি, বরং একজন অভিনেতা হিসেবে নিজেকে যাচাই করতে এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বলেই বিগ বসে এসেছেন। যদিও তিনি যে এক নম্বর হবেন, তা স্বপ্নেও ভাবেননি।

মিনি পর্দার জনপ্রিয় বিয়ালিটি শো ‘বিগ বস ১৯’ আসরের বিজেতা হিসেবে গৌরব খান্না ৫০ লক্ষ টাকা পুরস্কার পেলেন। তার এই জয় প্রমাণ করল যে আপাতদৃষ্টিতে নীরব ও সংযত প্রতিযোগীও সঠিক কৌশল এবং বুদ্ধিমত্তা দিয়ে এই কঠিন খেলায় শীর্ষস্থান দখল করতে পারে।

আরবিএস
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর