মধ্যপ্রাচ্যের ছয় দেশে কেন নিষিদ্ধ হলো ‘ধুরন্ধর’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

বলিউড তারকা রণবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার ছবি 'ধুরন্ধর' তার বিষয়বস্তুর কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছে। যদিও এনিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। বলিউড চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হলো এই গালফ অঞ্চল, কিন্তু ছবিটি সেখানে মুক্তির অনুমতি পায়নি।

ভারতের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদিত্য ধর পরিচালিত এই ছবিটি বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে নিষিদ্ধ করা হয়েছে। রণবীর সিং ছাড়াও 'ধুরন্ধর' ছবিতে অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবন।

কর্তৃপক্ষ ছবিটি নিষিদ্ধ করার কারণ হিসেবে এর কথিত ‘পাকিস্তান-বিরোধী বার্তা’-তে আপত্তি জানিয়েছে বলে জানা গেছে। নির্মাতারা গালফ অঞ্চলে ছবিটি মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সব জায়গাতেই ছাড়পত্র বাতিল করা হয়েছে। তবে এজন্য কোনো কারণ দেখায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

একটি সূত্র, ভারতের বিনোদনমূলক সংবাদ মাধ্যম- বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, এমনটা হবে বলে আশঙ্কা ছিল, কারণ ছবিটি ‘পাকিস্তানবিরোধী ছবি’ হিসেবে বিবেচিত। টিম চেষ্টা করেও কোনো দেশেই ছবিটির থিম অনুমোদন করেনি। সেই কারণেই 'ধুরন্ধর' কোনো গালফ অঞ্চলে মুক্তি পায়নি।

এর আগেও বেশ কিছু বলিউড ছবি একই ধরনের বিধিনিষেধের সম্মুখীন হয়েছে মধ্যপ্রাচ্যের এই অংশে। এর মধ্যে রয়েছে, ফাইটার (২০২৪), স্কাই ফোর্স (২০২৫), দ্য ডিপ্লোম্যাট (২০২৫), আর্টিকেল ৩৭০ (২০২৪), দ্য কাশ্মীর ফাইলস (২০২২) এবং টাইগার ৩ (২০২৩)। 

এমনকি ফাইটার ছবিটি সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পেলেও একদিনের মধ্যেই তা তুলে নেয়া হয় এবং একটি সংশোধিত সংস্করণও বাতিল করে দেয়া হয়।

এআরএস
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর