হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অবস্থান নিয়ে ‘বিভ্রান্তিকর’ দাবি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযুক্ত ফয়সালের অবস্থান নিয়ে ছড়িয়ে পড়া একটি দাবি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে, ফয়সালের মোবাইল লোকেশন ডিওএইচএস এলাকার একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পাওয়া গেছে। তবে নিবিড় পর্যবেক্ষণ ও কারিগরি বিশ্লেষণে দেখা গেছে, এই তথ্যের কোনো সুনির্দিষ্ট ভিত্তি নেই এবং এটি প্রযুক্তিগতভাবে অসম্ভব।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, চাঞ্চল্যকর এই তথ্যটি সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, ওই পেজটি সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফাইড অফিশিয়াল পেজ নয়। ফলে তথ্যের উৎসটি অননুমোদিত এবং শুরুতেই প্রশ্নবিদ্ধ।

সুনির্দিষ্ট বাসা শনাক্ত করা কেন অসম্ভব?

ডিজিটাল ফরেনসিক ও টেলিকমিউনিকেশন প্রটোকল অনুযায়ী, মোবাইল অপারেটরদের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে কোনো ব্যক্তির সুনির্দিষ্ট বাসা শনাক্ত করা সম্ভব নয়। এর পেছনে প্রধান তিনটি কারিগরি কারণ উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা:

  • সেল টাওয়ারের পরিধি: শহর এলাকায় একটি মোবাইল টাওয়ারের সিগন্যাল সাধারণত ৩০০ মিটার থেকে ১ কিলোমিটার এলাকা জুড়ে থাকে। ডিওএইচএসের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় একটি টাওয়ারের আওতায় শত শত ভবন ও হাজার হাজার ফ্ল্যাট থাকে। সিডিআর ডাটা শুধু নিশ্চিত করে যে ব্যবহারকারী ওই টাওয়ারের সীমানার ‘কোথাও’ ছিলেন, কিন্তু কোন ভবনের কোন কক্ষে ছিলেন তা বলা অসম্ভব।
  • লোকেশন বনাম ঠিকানা: সিডিআর কোনো জিপিএস কোঅর্ডিনেট বা অক্ষাংশ-দ্রাঘিমাংশ প্রদান করে না। এটি কেবল ‘লোকার এরিয়া কোড’ ও কল আইডি দেয়। এটি একটি বড় বৃত্তের মতো, যেখানে অভিযুক্ত ব্যক্তি ও এলাকার সাধারণ নাগরিক একই টাওয়ারের অধীনে থাকেন। ফলে নির্দিষ্ট বাসার নাম উল্লেখ করা সম্পূর্ণ অনুমাননির্ভর।
  • সিগন্যাল ওভারল্যাপিং: শহরাঞ্চলে ভবনগুলোর বাধার কারণে সিগন্যাল প্রতিফলিত হয়। অনেক সময় ব্যবহারকারী এক ভবনে থাকলেও ফোনটি পাশের অন্য টাওয়ারের সাথে সংযুক্ত হতে পারে। এই জটিলতার কারণে সিডিআর তথ্য আইনত ও বৈজ্ঞানিকভাবে সুনির্দিষ্ট অবস্থান শনাক্তে গ্রহণযোগ্য নয়।

বিশেষজ্ঞদের মতে, সঠিক অবস্থান জানতে হ্যান্ডসেটের ফিজিক্যাল জিপিএস লগ বা লাইভ ট্র্যাকিং প্রয়োজন, যা সাধারণ মোবাইল অপারেটরের রেকর্ডে থাকে না। তাই ডিওএইচএসের একটি নির্দিষ্ট বাসায় অবস্থান পাওয়ার দাবিটি প্রযুক্তিগতভাবে অবাস্তব ও বিভ্রান্তিকর বলে প্রতীয়মান হচ্ছে।

একাত্তর/আরএ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ইনকিলাব মঞ্চ। 
শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর