তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত মোদী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার কয়েক ঘণ্টার মধ্যেই দলটির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফেরা নিশ্চিত করায় তিনি হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লেখেন, জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে এই অসাধারণ জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষে তাঁর এই পথচলায় আমি আমার শুভকামনা ও সমর্থনের কথা জানিয়েছি।

ছবি: সংগৃহীত
দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে মোদী আরও বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের ক্ষমতার পটপরিবর্তনের পর ভারতের প্রধানমন্ত্রীর এই দ্রুত অভিনন্দন বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শেখ হাসিনা সরকার পতনের পর দুই দেশের সম্পর্কের যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল, এই ফোনালাপের মাধ্যমে তা কাটিয়ে নতুন এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে দুই শতাধিক আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি ও তার মিত্ররা। এর ফলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

এআরএস
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর