সংসদ নির্বাচনের চেয়ে গণভোটে বেশি ভোট পড়েছে: আলী রীয়াজ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ জানিয়েছেন, ভোটারদের ৬০ শতাংশের বেশি গণভোটে অংশ নিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়ে এক শতাংশ বেশি।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণভোটের ফলাফল ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ে সংবাদ সম্মেলনে আলী রীয়াজ বলেন, জুলাই সনদে যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো প্রতিজ্ঞাবদ্ধ। এই দলিল বাস্তবায়নের দায়িত্ব এখন তাদের ওপর। তিনি দেশের সাধারণ মানুষ ও সিভিল সোসাইটিকে এই সনদ বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনের চেয়ে গণভোটে ভোটের হার বেশি হওয়া অস্বাভাবিক নয়। অনেকেই জাতীয় নির্বাচনে ভোট না দিলেও গণভোটে দিয়েছেন। এছাড়া কয়েকটি আসনের সংসদ নির্বাচনের ফলাফল এখনো চূড়ান্ত হয়নি।

উচ্চকক্ষে প্রতিনিধিত্বের বিষয়ে তিনি বলেন, বিএনপি আসনের অনুপাতে উচ্চকক্ষে আসন চায়, তবে সনদে তা প্রাপ্ত ভোটের অনুপাতে দেওয়ার কথা রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে দলগুলো এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাবে বলে তিনি বিশ্বাস করেন।

ড. আলী রীয়াজ আরও বলেন, গণভোটের মাধ্যমে জনরায় প্রকাশিত হয়েছে। এটি বাস্তবায়ন করা জয়ী দলের নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা। সনদে উল্লিখিত উচ্চকক্ষ গঠনের বিষয়টি ৬ মাসের মধ্যেই করতে হবে।

একাত্তর/আরএ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর