ভূ-রাজনীতির মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে বিএনপির নিরঙ্কুশ জয়

আল জাজিরার বিশ্লেষণ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ জয় দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য শুধু একটি রাজনৈতিক বাঁক পরিবর্তনই নয়, বরং এটি ভারত, পাকিস্তান ও চীনকে ঘিরে আঞ্চলিক ভূ-রাজনীতির সমীকরণ পুনর্নির্ধারণের একটি শক্তিশালী ইঙ্গিত।

শনিবার নির্বাচন কমিশন নবনির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে, যা নির্বাচনী প্রক্রিয়ায় চূড়ান্ত আনুষ্ঠানিক সিলমোহর দিল। শুক্রবার প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা অন্তত ২১২টি আসনে জয়ী হয়েছে।

অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের জোট পেয়েছে ৭৭টি আসন। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গত দুই দশকের মধ্যে দেশে প্রথম একটি প্রকৃত প্রতিযোগিতামূলক নির্বাচন উপহার দিয়েছে। এই জয় শেখ হাসিনা যুগের অবসান ঘটিয়ে ঢাকার পররাষ্ট্রনীতিতে একটি ‘আমূল পরিবর্তনের’ সংকেত দিচ্ছে।

ফলাফল ঘোষণার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন এই ফলাফলকে ভারত ও পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটি ‘নতুন মোড়’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আল জাজিরাকে বলেন, নতুন সরকার সুনির্দিষ্ট লক্ষ্য এবং কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে একটি পররাষ্ট্রনীতি তৈরি করতে পারে।

ভারতের সঙ্গে সম্পর্কের কি পরিবর্তন আসবে?

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ অভিনন্দন জানানোর কয়েক ঘণ্টা পরই তারেক রহমানকে ফোন করেন। মোদি লিখেছেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। তিনি আরও যোগ করেন, এই জয় তারেক রহমানের নেতৃত্বের ওপর জনগণের আস্থার প্রতিফলন।

ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে হাসিনার সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। তবে ভারত দ্রুতই রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে। এই বছরের শুরুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন, যা ছিল একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা।

জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ভূ-রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী বলেন, একটি নির্বাচিত সরকারের পক্ষে ভারতের সঙ্গে কার্যকরী সম্পর্কের দিকে ফিরে আসার জোরালো তাগিদ থাকবে, যদিও তা হাসিনার আমলের মতো অতটা রাজনৈতিক ঘনিষ্ঠতা হবে না। তবে তিস্তার পানি বণ্টন, সীমান্তে হত্যা এবং বড় ধরনের বাণিজ্য ঘাটতির মতো অমীমাংসিত ইস্যুগুলো দুই দেশের সম্পর্কে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

পাকিস্তানের সঙ্গে নতুন সমীকরণ

ভারতের ক্ষেত্রে যেখানে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে, পাকিস্তান সেখানে নতুন সুযোগ দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হওয়া এবং ভিসা প্রক্রিয়া সহজ করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত
বিশ্লেষকদের ধারণা, বিএনপি সরকারের আমলে এই গতি আরও বাড়বে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব সালমান বশির আল জাজিরাকে বলেন, এই নির্বাচন আওয়ামী লীগের ভারতের প্রতি দীর্ঘ সময় পক্ষপাতিত্বের অবসান ঘটিয়েছে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দ্বার উন্মোচন করেছে। সম্প্রতি পাকিস্তান তাদের তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান বাংলাদেশের কাছে বিক্রির আগ্রহও দেখিয়েছে। সালমান বশিরের মতে, প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান ও চীন আরও কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে।

চীনের সঙ্গে কি নতুন অধ্যায় শুরু হবে?

বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাসিনার আমলে চীন ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করেছে। শুক্রবার চীনের দূতাবাস বিএনপিকে অভিনন্দন জানিয়ে বলেছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্কের ‘নতুন অধ্যায়’ লিখতে প্রস্তুত।

অধ্যাপক দেলোয়ার হোসেনের মতে, বিএনপি সম্ভবত চীনের সাথে সম্পর্ক আরও গভীর করবে, যা তাদের পূর্ববর্তী সরকারের সময়ও দেখা গিয়েছিল। তবে একই সঙ্গে এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়ে মার্কিন বিরোধিতার মুখেও পড়তে হতে পারে ঢাকাকে।

ছবি; সংগৃহীত
ঢাকার সূক্ষ্ম ভারসাম্য রক্ষা

তারেক রহমান যখন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন, তখন তাঁর সামনে বঙ্গোপসাগর অঞ্চলে ‘মহা-শক্তির প্রতিযোগিতা’ সামলানোর চ্যালেঞ্জ রয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে ‘বাংলাদেশ ফার্স্ট’ (সবার আগে বাংলাদেশ) নীতির ওপর জোর দেয়া হয়েছে, যেখানে জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

 
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রবীণ বিশ্লেষক প্রবীণ দোনথি মনে করেন, এই নির্বাচনী রায় দক্ষিণ এশিয়াকে নিজের মতো করে গুছিয়ে নেয়ার সুযোগ দিয়েছে। এটি এখন আর কারো ‘পেছনের উঠোন’ হয়ে থাকবে না। ঢাকা সম্ভবত ভারত ও চীনের মধ্যে একটি সূক্ষ্ম আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে এবং একই সাথে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণ চাইবে।

এআরএস
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর