সরকারি খরচে আইনি সেবা পেলেন প্রায় ৩০ হাজার শ্রমিক

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে এখন পর্যন্ত ২৯ হাজার ৯৭৯ জন শ্রমিককে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঢাকা ও চট্টগ্রামে ‘শ্রমিক আইনগত সহায়তা সেল’ চালু করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এই সেলের মাধ্যমে ২৯ হাজার ৯৭৯ জন শ্রমিক আইনি সহায়তা পেয়েছেন। এর মধ্যে ২২ হাজার ৫৬ জনকে সরাসরি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। এছাড়া এ পর্যন্ত ৪ হাজার ৬১৪টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে ৮২০টি মামলার নিষ্পত্তি হয়েছে।

প্রতিবেদনে আদালতের বাইরে বিরোধ মীমাংসা বা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির সাফল্যের চিত্রও উঠে এসেছে। ৩ হাজার ৩০৯টি মামলায় এডিআর উদ্যোগ নেওয়া হয়েছিল, যার মধ্যে ১ হাজার ৯২০টি মামলা সফলভাবে নিষ্পত্তি হয়েছে।

উল্লেখ্য, দেশের আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে এই সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।

একাত্তর/আরএ
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর অধীনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়ায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ১ লাখ ৮৩ হাজার ৭০৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলে এ পর্যন্ত আইনি সহায়তা প্রাপ্ত উপকারভোগী ২৯ হাজার ৩৩১ জন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর