মুসা খান মসজিদ সংস্কারে ২ লাখ ৩৫ হাজার ডলার অনুদান ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুঘল যুগের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কার ও সংরক্ষণের জন্য ২ লাখ ৩৫ হাজার ডলার (প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা) অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ‘অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ (এএফসিপি) প্রকল্পের আওতায় এই অনুদান ঘোষণা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম।

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় এক বিবৃতিতে জানান, এই প্রকল্পের মাধ্যমে মুসা খান মসজিদের ইসলামি স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার করা হবে। এছাড়া একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

মসজিদ পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও দৃঢ় হলো।

তিনি জানান, ইতিমধ্যে বাংলাদেশে এএফসিপি-এর আওতায় ১৩টি প্রকল্পে এক মিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করা হয়েছে এবং ঐতিহাসিক স্থাপনা রক্ষায় এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারীত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন...
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শনিবার (২০ জুন) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ হয়।  
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল তিনদিনের সফরে আজ মঙ্গলবার (৫ মে) ঢাকায় এসেছেন।
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর