মৃত্যুর ফাঁদ পেরিয়ে আবারও সুন্দরবনে ফিরছে সেই বাঘিনী

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

পূর্ব সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকা পড়া বাঘিনীটি দীর্ঘ পাঁচ মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরছে তার আপন আবাসস্থলে। চলতি জুন মাসের শেষ দিকে বাঘিনীটিকে সুন্দরবনে অবমুক্ত করার পরিকল্পনা করেছে বন বিভাগ।

এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সরকির খালের অদূরে শিকারিদের পেতে রাখা ছিটকা ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি (রয়েল বেঙ্গল টাইগার)। খবর পেয়ে বন বিভাগের একটি বিশেষ দল ৪ জানুয়ারি আহত বাঘিনীটিকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায়। তার চিকিৎসার জন্য গঠন করা হয় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড।

সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, উদ্ধারের সময় দেখা যায় বাঘিনীটির সামনের বাম পায়ের প্রায় তিন ইঞ্চি জায়গার চামড়া, মাংসপেশি ও শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফাঁদের রশিতে টানাটানির কারণে সেখানে পচনও ধরেছিল। পরে অ্যান্টিবায়োটিক ও নিয়মিত ড্রেসিংয়ের মাধ্যমে ক্ষতস্থান শুকিয়ে আসে। বর্তমানে ক্ষতস্থান ভরাট হয়ে নতুন পশমও গজিয়েছে। পাঁচ মাসের চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় বাঘিনীটি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে।

বাঘিনীটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে গত ২১ মে বন কর্মকর্তা, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়।

Tigress rescued from poachers' trap in Sundarbans | District | Bangladesh  Sangbad Sangstha (BSS)

সভায় অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ এম এ আজিজ বলেন, একটি বাঘ সাধারণত ১২ থেকে ১৪ বছর বেঁচে থাকে। উদ্ধার হওয়া বাঘিনীটির বয়স আনুমানিক ৯ থেকে ১০ বছর। তাই তাকে তার স্বাভাবিক পরিবেশ সুন্দরবনেই ফিরিয়ে দেওয়া উচিত। একই সঙ্গে অবমুক্তির পর তার গতিবিধি পর্যবেক্ষণের জন্য গলায় স্যাটেলাইট কলার লাগানোর পরামর্শ দেন তিনি।

সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. ইমরান আহমেদ বলেন, সুস্থ হয়ে বাঘিনীটি আগের চেহারা ও স্বাভাবিক ক্ষিপ্রতা ফিরে পেয়েছে। তার ওজনও বেড়েছে। বন বিভাগের ধারণা, সে এখন নিজেই শিকার ধরে বেঁচে থাকতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, সুন্দরবনের বাঘের গতিবিধি পর্যবেক্ষণের অংশ হিসেবে আন্তর্জাতিক সংস্থার সহায়তায় বাঘিনীটির গলায় একটি স্যাটেলাইট কলার পরানো হবে। নির্দিষ্ট সময় পর কলারটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের শেষ দিকে যেখান থেকে বাঘিনীটিকে উদ্ধার করা হয়েছিল, সেখানকার গহিন বনে তাকে অবমুক্ত করা হবে।

আরবিএস
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর