আকাশ ছুঁইছুঁই টাওয়ারের চূড়ায় ব্রাজিলের পতাকা!

রাঙ্গাবালীতে বিপজ্জনক উন্মাদনা

আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:২৫ পিএম

বৃহস্পতিবার থেকে উত্তর আমেরিকার মাটিতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের গ্রেটেস্ট শো অন আর্থ। আর বিশ্বমঞ্চে বল গড়ানোর আগেই ওপার বাংলার মতো এপার বাংলাতেও শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের চেনা উন্মাদনা। তবে এবার প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এক দুর্গম চরাঞ্চলে যা ঘটল, তা এক কথায় অবিশ্বাস্য এবং শিউরে ওঠার মতো!

কোনো বাড়ির ছাদ বা বাঁশের খুঁটি নয়, আক্ষরিক অর্থেই আকাশ ছুঁইছুঁই একটি মোবাইল টাওয়ারের একদম সর্বোচ্চ চূড়ায় উঠে ব্রাজিলের বিশাল পতাকা টাঙিয়ে দিয়েছেন কয়েকজন উন্মাদ সাম্বা ভক্ত।

বুধবার দুপুরে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার সংলগ্ন এলাকায় এই রুদ্ধশ্বাস ঘটনাটি ঘটে। চারদিকে নদীবেষ্টিত এই জনপদের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল মোবাইল টাওয়ারের মাথায় এখন দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে সবুজ-হলুদ রঙের ব্রাজিলের পতাকা।

তবে ফুটবলপ্রেমী এই যুবকদের দেশপ্রেমও ছিল প্রশংসনীয়; তারা ব্রাজিলের পতাকার ঠিক ওপরে সগর্বে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকাও।


বিশ্বকাপ ফুটবল ঘনিয়ে এলেই দেশের আনাচে-কানাচে প্রিয় দলের পতাকা ওড়ানো বা রঙ করার প্রতিযোগিতা নতুন কিছু নয়। কিন্তু চর মোন্তাজের মতো দুর্গম চরাঞ্চলে মোবাইল টাওয়ারের কয়েকশ’ ফুট ওপরে উঠে এভাবে পতাকা টাঙানোর ঘটনা ইতোমধ্যেই পুরো জেলায় ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার ভরদুপুরে ব্রাজিলের তিন কট্টর সমর্থক নিজেদের জীবনের তোয়াক্কা না করে তরতরিয়ে উঠে যান ওই মোবাইল টাওয়ারের চূড়ায়। এরপর সেখানে তারা অত্যন্ত নিখুঁতভাবে পতাকা দুটি বেঁধে নেমে আসেন। দূর থেকে এখন তাকালেই মনে হচ্ছে যেন মেঘের কোল ঘেঁষে উড়ছে নেইমার-ভিনিসিউসদের হেক্সা জয়ের স্বপ্ন।

এই ঘটনাটি চরাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে যেমন ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে, তেমনি এই বিপজ্জনক কাণ্ড দেখে অনেকেই থমকে গেছেন।

স্থানীয় ফুটবলপ্রেমীদের চটপটে ভাষায়, বিশ্বকাপের মূল যুদ্ধ মাঠে গড়ানোর আগেই রাঙ্গাবালীর আকাশে উড়তে শুরু করেছে ব্রাজিলের স্বপ্ন। তবে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল ফুটবল উন্মাদনাকে স্বাগত জানালেও, এভাবে বহুতল মোবাইল টাওয়ারে চড়ে পতাকা টাঙানোর মতো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজ থেকে তরুণদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। আপাতত সেলেসাওদের এই ‘আকাশচুম্বী’ কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ শোরগোল ফেলে দিয়েছে!

এআরএস
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর