রাঙ্গাবালীতে গৃহবধূ শীলার মৃত্যু: আসামি স্বামী কেরানীগঞ্জে গ্রেপ্তার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাহমুদ বয়াতীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার রাসেলকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১০ অভিযান চালিয়ে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। আসামিকে রাঙ্গাবালী থানায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে পুলিশের একটি বিশেষ টিম পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, এসআরবি-৮ ও এসআরবি-১০-এর যৌথ সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

গত শুক্রবার রাঙ্গাবালী সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকার নিজ বসতঘর থেকে ফারহানা ইয়াসমিন শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হলেও শীলার মৃত্যুর পেছনে তার স্বামীকে দায়ি করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার রাঙ্গাবালী থানার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

সে সময় বিক্ষোভকারীরা প্রধান আসামিকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এরপর ওই দিনই নিহত শীলার ভাই রাইসুল ইসলাম কমল বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী রাসেল মাহমুদ বয়াতী ও তার চাচাতো ভাই সোহান বয়াতীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। মামলা দায়েরের মাত্র একদিনের মাথায় প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হলো আইনশৃঙ্খলা বাহিনী।

একাত্তর/এসি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার (৪৩) ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় স্বামী ও তার এক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলা (৪৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার একে হত্যাকাণ্ড বলে সন্দেহ করলেও তার স্বামীর দাবি করেছেন, তিনি আত্মহত্যা করেছেন।
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ এতিমখানা ও মাদ্রাসায় না দিয়ে বাড়িতে নিয়ে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ...
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে অবৈধ জেলেদের হামলার শিকার হয়েছেন অভিযানকারী দলের সদস্যরা। হামলায় গলাচিপা থানার এক পুলিশ কনস্টেবল ও স্পিডবোটের চালক আহত হয়েছেন।
বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)-এর প্রধানসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনের...
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও গাজায় দখলদার বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড ঢাকা দিতে এবং গণমাধ্যমকে বিভ্রান্ত করতে নিয়মিত ‘সত্য বিকৃত’ ও মিডিয়া ম্যানিপুলেশন করা হতো বলে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি যেন থামছেই না। গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন ডেঙ্গুরোগী।...
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দিন দিন আরও আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর