‘বাংলাদেশ ট্র্যাজেডি’ এবার মিরপুরে ফিরিয়ে দিলো তাসকিন-ফিজ

আপডেট : ১১ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম

২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম দিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ দুই দশক পর আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঠিক একই তেতো স্বাদ অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিলো তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। রানের খাতা খোলার আগেই সফরকারী অজিদের তিন উইকেট তুলে নিয়ে এক অবিশ্বাস্য রূপকথা লিখলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তটাই যেন কাল হলো অস্ট্রেলিয়ার। ওডিআই ক্রিকেটের ইতিহাসে কোনো রান না করেই প্রথম তিন উইকেট হারানোর এটি মাত্র চতুর্থ ঘটনা। ২০০৩ বিশ্বকাপের পর এই প্রথম কোনো দল দলীয় শূন্য রানেই তিন উইকেট হারানোর এমন চরম ব্যাটিং বিপর্যয়ে পড়লো।

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ওভারের চতুর্থ বলে অজি ওপেনার ম্যাথু সর্টকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। সর্ট যখন বিদায় নেন, তখন অস্ট্রেলিয়ার দলীয় স্কোরে কোনো রানই যোগ হয়নি।

তাসকিনের ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় ওভারে বল হাতে আসেন মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলেই তিনি কাট-বিহাইন্ড করেন আরেক ওপেনার কুপার কলোনিকে। মুস্তাফিজের বলে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দী হন কলোনি। তখনও অস্ট্রেলিয়ার রানের খাতা শূন্য।

তবে মিরপুরের গ্যালারিকে আসল স্তব্ধতায় ভাসানো বাকি ছিলো ওভারের শেষ বলে। দ্বিতীয় ওভারের ষষ্ঠ বলে টু-ডাউনে নামা ব্যাটসম্যান ম্যাট রেনশকেও একইভাবে সাজঘরের পথ দেখান ‘দ্য ফিজ’। এবারও উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ লুফে নেন লিটন। ফলে দলীয় শূণ্য রানেই তিন উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় শক্তিশালী অস্ট্রেলিয়ার ইনিংস।

মাত্র দুই ওভারের মধ্যে তিন উইকেট হারানোর এই অবিশ্বাস্য ধাক্কা সামাল দিতে বর্তমানে ক্রিজে লড়াই করছেন অজি অধিনায়ক জস ইংলিশ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালাচ্ছে অস্ট্রেলিয়া। ছয় ওভার শেষে অজিদের সংগ্রহ তিন উইকেটে ২০ রান।

একাত্তর/এসি
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর