বিজিবির কড়াকড়িতে ব্যর্থ পুশইন, ২০ জনকে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

আপডেট : ২০ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে দুই দফায় বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে চৌকা সীমান্তের ১৭৭/২ আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর ক্যাম্পের সদস্যরা। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।

পুশইনের শিকার ওই ২০ জনের মধ্যে পাঁচজন পুরুষ, ১১ জন নারী ও চারজন শিশু বলে জানা গেছে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের অবস্থান নিশ্চিত করে এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ ঠেকাতে অবস্থান নেয়। এ অবস্থায় ২০ জন শূন্যরেখায় প্রায় ছয় ঘণ্টা খোলা আকাশের নিচে অবস্থান করে।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হলে উভয় বাহিনীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় স্থানীয় জনসাধারণও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ২০ জনকে সরিয়ে নিতে সম্মত হয়।

তবে বেলা পৌনে ১২টার দিকে বিএসএফ সদস্যরা আবারও ওই ২০ জনকে বাংলাদেশ অভিমুখে আনার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনসাধারণের বাধার মুখে পড়ে।

পরে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৭৮/৩ এস পিলার সংলগ্ন সুখদেবপুর এলাকায় বিএসএফের মাধ্যমে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। এর মধ্য দিয়ে অনুপ্রবেশের চেষ্টা সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. সাদ্দাম হোসেন জানান, পুশইনের শিকার ২০ জনের মধ্যে একটি ছোট শিশু গুরুতর অসুস্থ ছিল। তারপরও তাদের খোলা আকাশের নিচে প্রায় ছয় ঘণ্টা বসিয়ে রাখা অমানবিক।

পরে বেলা ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১২টার দিকে বিএসএফ ওই ২০ জনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

তিনি বলেন, সীমান্তে স্থানীয় লোকজনের উপস্থিতি এবং ২০ জনকে শূন্যরেখায় আনার চেষ্টার কারণে কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পাশে বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি সকল প্রকার পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরবিএস
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধা ও দৃঢ়...
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর