দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৬:২০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দুপুরের বিরতিতে অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

সোমবার (২৯ জুন) মাদারীপুর জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে আসেন। দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অপেক্ষমান ছিলেন তারা। নিজ কার্যালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় প্রধানমন্ত্রী অপেক্ষমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সংসদীয় কার্যক্রম কাছ থেকে দেখা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তাদের মধ্যে দেশ, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। তাদের মতে, এ ধরনের শিক্ষা সফর পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উদ্যোগে তার নির্বাচনী এলাকার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বাজেট অধিবেশন দেখতে আসে। প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডোনাভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, অনেক শিক্ষার্থীরই জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার স্বপ্ন থাকে। নানা কারণে সেই স্বপ্ন সবার পূরণ হয় না। শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে। এতে তারা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

অধিবেশন দেখার পাশাপাশি শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে সংসদের ইতিহাস, স্থাপত্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
এবারের বাজেটকে একটি ‘জীবনমুখী বাজেট’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই বাজেটের মূল লক্ষ্যই হলো দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সরকার প্রধান জানান, রাজস্ব সংস্কার,...
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার নবায়নযোগ্য জ্বালানিতে নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নিয়েছে। সোলার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, ব্যাটারি ও প্রয়োজনীয় উপকরণের ওপর শুল্ক সম্পূর্ণ...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
হিউস্টনের মাঠে রাতে জাপানের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটেই বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট কাটতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ইতিহাস আর সাম্প্রতিক অতীত সেলেসাওদের মনে এক তীব্র কাঁপুনি ধরিয়ে...
ফিফা বিশ্বকাপের নকআউটের প্রথম পর্বের মঞ্চেই দেখা মিলছে এক পরম কাঙ্ক্ষিত ব্লকবাস্টার ধামাকার! মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ৭টায় যখন ফুটবলীয় যুদ্ধংদেহী মনোভাব নিয়ে মুখোমুখি হবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর