অলিসের হলুদ কার্ড বহাল রাখায় ক্ষুব্ধ ফরাসি কোচ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:০০ এএম

মাঠের লড়াই কোয়ার্টার ফাইনালে গড়ানোর আগেই মাঠের বাইরে একের পর এক ড্রামায় উত্তাল ফরাসি শিবির! একদিকে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, অন্যদিকে রাজনৈতিক মহলের বর্ণবাদী মন্তব্য, সব মিলিয়ে চাঙ্গা হয়ে উঠেছে ২০২৬ বিশ্বকাপের আবহ।

ফরাসি ফরোয়ার্ড মাইকেল অলিসের হলুদ কার্ড বাতিলের আবেদন ফিফা নাকচ করে দিয়েছে বলে বুধবার নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ে দেশম। ফলে বৃহস্পতিবার বোস্টনে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে অলিসের ওপর ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। এই ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনাল মিস করবেন তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাতিয়াস গালারজার সাথে এক মৃদু হাতাহাতির জেরে হলুদ কার্ড দেখতে হয়েছিল অলিসকে। রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে অলিস শুধু গালারজার জার্সি টেনে ধরেছিলেন, অথচ গালারজা মুখে হাত দিয়ে মাঠে এমনভাবে লুটিয়ে পড়েন যেন বিরাট কিছু ঘটেছে!


ফরাসি ফুটবল ফেডারেশন এই অবিচারের বিরুদ্ধে আপিল করেছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে বেলজিয়ামের বিরুদ্ধে খেলার অনুমতি দেওয়ার যে নজিরবিহীন সিদ্ধান্ত ফিফা নিয়েছিল, তা দেখেই আশাবাদী হয়েছিল ফ্রান্স। কিন্তু বুধবার সকালে ফিফা ফরাসিদের মুখের ওপর সেই আপিল খারিজ করে দিয়েছে।

সব শঙ্কার মাঝে ফরাসি শিবিরের জন্য স্বস্তির খবর নিয়ে আসছেন অরেলিয়েন চুয়ামেনি। কুঁচকির চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে মাঠের বাইরে থাকা রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বুধবার অনুশীলনে ফিরছেন।

কোচ দেশম জানিয়েছেন, চুয়ামেনি এখন অনেক ভালো বোধ করছে। সে অনুশীলনে অংশ নিতে পারে। সে ছাড়া দলের বাকি সবাই পুরোপুরি ফিট ও প্রস্তুত। চার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে এনে এবার কোয়ার্টার ফাইনালেই মরক্কোর মুখোমুখি হচ্ছে ফরাসির দল, তাই চুয়ামেনির ফেরাটা তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস।

শুধু মাঠের ফাউল নয়, ফরাসি শিবিরে আঘাত হেনেছে মাঠের বাইরের নোংরা রাজনীতিও। প্যারাগুয়ের এক নারী সিনেটর সেলেস্তে আমারিল্লার করা বর্ণবাদী মন্তব্যের জেরে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সেই সিনেটরকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি জঘন্য নারী বলে তোপ দেগেছেন রিয়াল মাদ্রিদের এই নতুন গ্যালাকটিকো।

এই কাদা ছোঁড়াছুঁড়ির প্রভাব কি এমবাপ্পের মাঠের পারফরম্যান্সে পড়বে? এমন প্রশ্নে ফরাসি সেনাপতি দিদিয়ে দেশম প্রতিপক্ষকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বলেন, কিলিয়ান একদম ঠিক আছে। অতীতে কী ঘটেছে তা নিয়ে আমরা ভাবতে চাই না। ও মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী একজন মানুষ। ওর পুরো মনোযোগ এখন পরের ম্যাচে।

ব্যালন ডি’অরের রেসে থাকা এমবাপ্পে এবং অলিস, উভয়ের জন্যই এই মরক্কো ম্যাচটি অগ্নিপরীক্ষা। মাঠের বাইরের এই তপ্ত হাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ফরাসিরা সেমিফাইনালের টিকিট কাটতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়!

তথ্যসূত্র: ইএসপিএন

একাত্তর/এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর