বংশালে বাইক পার্টসের গোডাউনে বিস্ফোরণ: ব্যবসায়ীর মৃত্যু, আহত এক

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।

শুক্রবার (১০ জুলাই) ভোরে বংশালের মুকিম বাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হামিদুল জানান, মুকিম বাজারে একটি তিনতলা বাসার নিচতলায় ‘বাইক পার্টস সেন্টার’ নামে দোকানের গোডাউন ছিল। ওই ভবনের তৃতীয় তলায় থাকেন দেলোয়ার ও তার পরিবার এবং চাচাতো ভাই নাজমুল।

তিনি বলেন, গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে, দেলোয়ার ও নাজমুল নিচে নেমে যান। তখন সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের নিচ তলার দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে। 

এসময় দেলোয়ার মাথায় আঘাত পেয়ে চাপা পড়েন এবং ভেতরে আগুন লেগে যায়। নাজমুলও গুরুতর আহত এবং দগ্ধ হন। 

পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল সাড়ে ছয়টায় দোলেয়ার হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজমুল চিকিৎসাধীন রয়েছেন। 

হামিদুল বলেন, আমি থাকি পাশের একটি গলিতে। কাজ করি দোকানে। ধোঁয়া দেখে এগিয়ে গিয়ে দেখতে পাই আমাদেরই মালিকের গোডাউনে আগুন লেগেছে। 

হামিদুলের ধারণা, গোডাউনে গ্যাসের পাইপ ছিল। সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে, পাইপ বিস্ফোরণ ঘটতে পারে।

নিহত দেলোয়ারের গ্রামের বাড়ি যশোরের বেনাপোল এলাকায়। তিনি মুকিম বাজার জামে মসজিদের পাশে ‘বাইক পার্টস সেন্টার’ নামের একটি দোকানের মালিক ছিলেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

আরবিএস
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর