জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা: প্রধানমন্ত্রী

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলা করার আহবান জানান তিনি।

রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আট বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।

ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বিশেষভাবে আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। আশ্রয় নেওয়া মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের জন্য প্রয়োজনীয় বিশেষ স্বাস্থ্যসেবা ও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

একাত্তর/এসি
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন...
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করা এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একজন নাগরিক...
কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে। 
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন...
গাজীপুরের টঙ্গীর ব্যস্ততম চেরাগ আলী বাজার এলাকার ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় হঠাৎ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ১৬টি...
পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরা এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধের এক ঘণ্টারও বেশি সময় পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শ্রমিকদের অবরোধের...
সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণকে ‘ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ এবং নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট তিন কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দিতে যাচ্ছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর