শিশুর মুখে বেত ঢুকিয়ে কান্নার ভিডিও দিলেন মাদ্রাসাশিক্ষক, বললেন ভালোই লাগে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি পোলাপানকে কান্না করাতে ভালোই লাগে।’ শিক্ষকের এমন অমানবিক আচরণ করার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম ইমরান হোসেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, নানা অনিয়ম ও অভিযোগের কারণে প্রায় দুই মাস আগেই ইমরান হোসেনকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছিলো। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, অকারণে কঠোর শাস্তি দেওয়া এবং অভিভাবকের অনুমতি ছাড়া শিশুদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগ ছিলো।

বিষয়টি নজরে আসার কথা জানিয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত শিক্ষককে প্রায় দুই মাস আগে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিশু নির্যাতনের মতো ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। রায়পুর থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক সংগঠন ‘আলফা স্টার’-এর চেয়ারম্যান কামরুল হাসান বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের জন্য নিরাপদ জায়গা হওয়া উচিত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

মানবাধিকারকর্মী জাকির মাহমুদ জুয়েল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও প্রকাশ করা শুধু অমানবিকই নয়, এটি শিশুর মর্যাদা ও অধিকারও ক্ষুণ্ন করেছে। ভবিষ্যতে যাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা না ঘটে, সে জন্য কঠোর নজরদারি প্রয়োজন। সচেতন নাগরিকেরাও এই ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে অভিযুক্ত শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। লাইভে তার দাবি, শিশুটিকে মারধর করার কোনো উদ্দেশ্য তার ছিলো না; তবে নিজের আচরণ যে ভুল ছিলো, সেটি তিনি স্বীকার করেন।

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর