রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী হোটেল রেডিসন ব্লুর স্টাফ রফিকুল ইসলাম বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের গেটসংলগ্ন গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।
সংঘর্ষের ফলে হাসপাতাল গেটসংলগ্ন গ্যাস কন্ট্রোল রুমের কাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খুঁটিতে বেঁধে কুকুর পিটিয়ে হত্যায় আসামি দুই, গ্রেপ্তারি পরোয়ানা
ব্রাহ্মণবাড়িয়ায় চাকা পাংচার হয়ে বাস খাদে, আহত ১২