ব্রাহ্মণবাড়িয়ায় চাকা পাংচার হয়ে বাস খাদে, আহত ১২

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তবে ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসায় বড়ো ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। আহত যাত্রীরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ‘দিগন্ত পরিবহন’-এর একটি বাস যাত্রী নিয়ে কসবা উপজেলার কুটি এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসে। পথে বাসটি গোলাসার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং দুর্ঘটনা কবলিত বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে, তাকে শনাক্ত ও বাসটি উদ্ধারে কাজ চলছে।

একাত্তর/এসি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর