রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল পদে থাকা পর্যন্ত: তথ্য উপদেষ্টা

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম

রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় না, তবে দায়িত্বে না থাকলে আগের বা পরের আইনি বিষয়ের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি জানান, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি ছাড়াও দেশের বর্তমান খাদ্য মজুত, জ্বালানি সঙ্কট ও ২০১৮ সালের নির্বাচনসহ সার্বিক বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

রাষ্ট্রপতির আইনি সুরক্ষার বিষয়টি নিয়েড. জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় আইনি সুবিধা বা সুরক্ষা পান। কিন্তু পদে না থাকলে তিনি আগে বা পরের যে কোনো আইনি বিষয়ের সম্মুখীন হতে পারেন।

দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক সুরক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, বর্তমানে দেশে ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৩ মেট্রিক টন খাদ্য শস্য মজুত রয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া সরকার কর্মসংস্থান বাড়াতে বিশেষ প্রণোদনা দিচ্ছে, যেখানে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত গ্রহণ করা হবে না। একই সঙ্গে সরকার মুক্তিযোদ্ধাদের ভাতাও বৃদ্ধি করেছে।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং রপ্তানি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে আলোচনা হলেও মূল শুল্ক আগের চেয়ে বেশি নয়। চলতি অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয় ৬৩.৪৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

জ্বালানি পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বর্তমানে দেশে কিছু গ্যাস সঙ্কট রয়েছে কারণ ভাসমান গ্যাস পুনর্নবীকরণ ইউনিট (এফএসআরইউ) ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের সরকারের জ্বালানি খাতে সিদ্ধান্তহীনতার কারণেই মূলত বর্তমান এই সঙ্কটের সৃষ্টি। তবে সঙ্কট সমাধানে বর্তমান সরকার দ্রুত কাজ করে যাচ্ছে।

আন্তর্জাতিক ফোরাম ব্রিকসের সদস্যপদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ ও দেশের স্বার্থ রক্ষিত হয়—সরকার এমন সিদ্ধান্তই গ্রহণ করবে।

২০১৮ সালের জাতীয় নির্বাচন ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ২০১৮ সালের নির্বাচন থেকে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার ক্ষতি হওয়া শুরু হয়েছে। ওই নির্বাচনের বিচার না করলে তা অবিচার হবে। ২০০৮ সালের নির্বাচন নিয়েও পর্যালোচনা দরকার।

তিনি আরও জানান, যে ৩২ জন যুগ্ম সচিবকে সম্প্রতি অবসরে পাঠানো হয়েছে, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। তবে ওই নির্বাচন নিয়ে সরকার এখনও আলাদা কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।

জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়ে এক প্রশ্নের উত্তরে ড. জাহেদ উর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে বিক্ষোভ দমনে পুলিশের প্রাণঘাতী টাইপ ৫৬ এসকেএস রাইফেল ও ৭.৬২ মিমি গুলি করেছে।

সম্প্রতি দেশের ৩৪ ব্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬ টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বিষয়টি উদ্বেগজনক জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটা খতিয়ে দেখছে সরকার। ব্রিকস সম্মেলন প্রধানমন্ত্রী ভারতে যাবেন কিনা সেই সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রশিক্ষণ ও বিমান যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।...
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনের ফাঁকে দেখা গেল মধ্যপ্রাচ্যের এক নতুন ও চোখধাঁধানো কূটনৈতিক সমীকরণ। চিরশত্রুতার বরফ গলিয়ে সম্পর্কের ‘নতুন পাতা’ উল্টানোর বার্তা দিয়েছেন ইরানের...
রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় সংযুক্ত করতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণে...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর