রাজনীতি হওয়া উচিত সংসদকেন্দ্রিক, সব সমস্যার সমাধান সংসদে: রাষ্ট্রপতি

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

রাজনীতিকে সংসদকেন্দ্রিক করার আহবান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের মধ্য দিয়েই দেশের সব রাজনৈতিক ও জাতীয় সমস্যার সমাধান হওয়া উচিত। ফ্যাসিস্ট-পরবর্তী সময়ে দেশে গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি এ কথা বলেন।

রোববার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় যুব দিবস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এ বছর জাতীয় যুব দিবস উদযাপিত হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, শুধু রাজনৈতিক বিপ্লব বা পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়। যুবসমাজকে কাজ ও উৎপাদনের কেন্দ্রবিন্দুতে এনে তাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে দেশ নির্মাণ করতে হবে।

যুবশক্তিকে দেশের সবচেয়ে বড়ো সম্পদ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বড়ো অংশই তরুণ, যা এক বিরাট ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক লভ্যাংশ। এই বিশাল সুযোগকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে পারলে দেশ নিঃসন্দেহে সাফল্য অর্জন করবে।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য আরও তিন বছর সময় বৃদ্ধির প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে। আর এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের যুবসমাজ। তাদেরকে দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী শিক্ষা দিতে হবে; সনদনির্ভর শিক্ষা দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না।

বক্তব্যে তিনি যুব উন্নয়ন ও দেশের কল্যাণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠান শেষে যুব উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন আয়োজক-সংগঠকসহ মোট ১৪ জন নির্বাচিত ব্যক্তিত্বকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছেন।
 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে যান।
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন ও সংঘর্ষের মধ্যেই শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল...
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর)...
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এলাকা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন ও ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষের ফলে মিরপুর...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর রহস্য উদঘাটনে জেরিকা তাসমিন দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণী তাহসিফের কথিত ‘বান্ধবী’ বলে জানা গেছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর