পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের সই করা এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়।  

জেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার বিকেল তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির সমাগম, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মাইকিং ও স্লোগান দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসনের আদেশসূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল-যুবদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়। উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হলে সংঘাত, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা জরুরি বলে মনে করে জেলা প্রশাসন।  

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ জানান, একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমবেত হওয়ায় বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো। জননিরাপত্তা নিশ্চিত করা এবং শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপির উসকানিতে এই হামলা চালানো হয়েছে।  এই ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে নতুন করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় এনসিপি। বিপরীতে বিএনপি ও ছাত্রদলও পাল্টা কর্মসূচির ঘোষণা দিলে শহরে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।

একাত্তর/এসি
হবিগঞ্জের নবীগঞ্জ থানার হাজতে থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক উপপরিদর্শক (এসআই) ও এক নারী...
হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ এনে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
হামের টিকা ক্রয় ও বিতরণে অযথা বিলম্ব, নানা অনিয়ম এবং প্রশাসনিক চরম ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়েছে, তার দায়-দায়িত্ব নির্ধারণে অন্তর্বর্তী সরকারের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭...
শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো সুরাহা না করে সরকার তাদের দমনে কঠোর সহিংস পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, চলমান...
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক, সংবাদ ও গণমাধ্যমের মালিক কিংবা কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত আদালতের পূর্বানুমতি নেয়ার বিধান যুক্ত হতে যাচ্ছে ‘সাইবার সুরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর