কারিগরিতে যুক্ত হচ্ছে এআই, সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ি: শিক্ষামন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম

সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে তাদের নেতৃত্বেই তারেক রহমানের ভাবনার আগামীর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কারিগরি শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া উদ্যোগ তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে। এ উদ্দেশে দেশে নতুন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হচ্ছে, যার মধ্যে দুটি কলেজ এককভাবে পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বরাদ্দ থাকবে।

এছাড়া অনুষ্ঠানে ডিপ্লোমা ও স্নাতক কোর্সের সময়সীমা পর্যালোচনা করে একটি যৌক্তিক ও সময়োপযোগী সমাধানে আসার আশ্বাস দেন মন্ত্রী।

একাত্তর/এসি
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন...
ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান।...
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ আবারও বিয়ের পিঁড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলে দিয়েছেন!
মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মায়ামির প্রথমবার 'কাম্পিওনেস কাপ' জয়ের রাতে এক রাজকীয় কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে নিজের ১০০তম গোলটি উদযাপন করার পর এই ৩৯ বছর বয়সী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর