স্কাউটদের উন্নয়নে পাঁচ কোটি টাকার বাজেট বরাদ্দ বাড়বে: শিক্ষামন্ত্রী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ স্কাউটসের উন্নয়নে আরও পাঁচ কোটি টাকার বাজেট বরাদ্দ বাড়ানো হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার যে স্খলন দেখা যাচ্ছে, তা থেকে তাদের ফিরিয়ে আনতে হবে। এ লক্ষে আমরা পাঠ্যক্রম বা কারিকুলামে স্পোর্টস ও কালচারসহ নানা কার্যক্রম যুক্ত করার উদ্যোগ নিচ্ছি। 

একটি আদর্শ ও সমৃদ্ধ জাতি গঠনের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, জাতি গঠন করতে হলে ডিসিপ্লিন বা শৃঙ্খলার মধ্যে আসতেই হবে এবং শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবিক শিক্ষাতেও সমান অবদান রাখতে পারবে।

মাহ্দী আমিন আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা সহশিক্ষামূলক কার্যক্রম এবং সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়া প্রয়োজন। অর্জিত মেধা ও মানদণ্ডকে সামনে রেখে শিক্ষার্থীদের দেশকে নেতৃত্ব দেওয়ার আহবান জানান তিনি। স্কাউটিং সহ শিক্ষামূলক সব ইতিবাচক কার্যক্রমে সরকার সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত জিপিএ-৫ প্রাপ্ত স্কাউট সদস্য, শিক্ষাবিদ ও স্কাউট আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য (ফেল) হবে, তাদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের মাত্র ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর