রাজধানীতে নারীদের জন্য চালু ‘পিংক বাস সার্ভিস’, চলবে ৯ রুটে

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হলো বিশেষ ‘পিংক বাস সার্ভিস’। প্রাথমিক পর্যায়ে ঢাকার ৯টি রুটে ১০টি বাস চলাচল করবে। এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ‘পিংক বাস সার্ভিসের’ উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

Women only 'Pink Bus' service launched | The Daily Star

নারীদের গণপরিবহনে যাতায়াতের সময় গাদাগাদি, ঠেলাঠেলি, নিরাপত্তাহীনতা ও হেনস্তার মতো ভোগান্তি কমাতে এই বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। বিএনপি সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিআরটিসি এ সেবা চালু করেছে।

দোতলা গোলাপি রঙের এসব বাসে রয়েছে ই-টিকেটিং সুবিধা, উচ্চগতির ইন্টারনেট ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা। বাসগুলোর চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকছেন নারীরা।

প্রাথমিক পর্যায়ে ঢাকায় ১০টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় মোট চারটি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। ঢাকার ৯টি রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাসগুলো। এসব বাস থামবে মোট ১১৪টি স্টপেজে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পিংক বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহারের আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করলো সরকার।

মন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে নারীদের জন্য আরও ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত হবে। পর্যায়ক্রমে ‘পিংক বাস সার্ভিসের’ রুট ও বাসের সংখ্যা বাড়িয়ে এ সেবা সারাদেশে সম্প্রসারণ করা হবে।

আরবিএস
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর