সিলেটে মাদ্রাসায় একাধিক বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শিক্ষকের নাম ফয়জুল হক। তিনি সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ভুক্তভোগী শিশুদের পরিবার জানায়, ওই মাদ্রাসার হিফজ শাখায় অধ্যয়নরত অবস্থায় শিশু দুটির সঙ্গে অনৈতিক আচরণ ও যৌন নির্যাতন চালান শিক্ষক ফয়জুল হক। পরবর্তী সময়ে এ বিষয়ে শিশুদের পরিবার থানা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের সত্যতা পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফয়জুল হক শিশুদের ওপর অনৈতিক নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী শিশু দুটির শারীরিক পরীক্ষারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের রায়পুরে বহুল আলোচিত ফাতেমা আক্তার হত্যা মামলার ছয় বছর পার হলেও এখন পর্যন্ত উদঘাটন হয়নি মৃত্যুর প্রকৃত রহস্য। দীর্ঘ এই সময়ে তদন্ত কর্মকর্তা বদলেছেন আটজন। অবশেষে বিচার ও নিরাপত্তার...
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর