গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বিমানমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে, সারা পৃথিবীতেই এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও নেতারা সবাই একসাথে পালিয়েছে এমন নজিরও নেই। এটিই প্রথম নজির। 

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে পর্যটনমন্ত্রী বলেন, যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা নিয়ে চিন্তা করছেন- এগুলো দুরাশা। বরং তাদের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া করা দরকার।

দেশের ময়মনসিংহ ছাড়া সাত বিভাগে বিমানবন্দর থাকার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে আটটি বিমানবন্দর চলমান রয়েছে। সেগুলোর মধ্যেই কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামনে আমাদের অনেকগুলো এয়ারক্রাফট আসছে। ১০ বছরের মধ্যে আমাদের নতুন একটি বিমানবন্দর করতে হবে। সেক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথাবার্তা চলছে। যেগুলো ঘণ্টায় সাড়ে ৩০০ কিলোমিটার বেগে চলে। আমাদের স্পিড আরও কম হলেও চলবে।

শেরপুরের পর্যটনের উন্নয়নে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণ, আকস্মিক পাহাড়ি ঢল থেকে রক্ষা পেতে মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ জেলার উন্নয়নে নানা প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  

এর আগে মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে পৌঁছলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরবিএস
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
নোয়াখালীতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনের ফাঁকে দেখা গেল মধ্যপ্রাচ্যের এক নতুন ও চোখধাঁধানো কূটনৈতিক সমীকরণ। চিরশত্রুতার বরফ গলিয়ে সম্পর্কের ‘নতুন পাতা’ উল্টানোর বার্তা দিয়েছেন ইরানের...
রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় সংযুক্ত করতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণে...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর