মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূর নাম সুমি আক্তার (২২)। স্বামীর আকবর হাওলাদার। তারা ওই এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, প্রায় আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সামান্য বিষয় নিয়ে তাদের দাম্পত্য কলহ লেগেই ছিলো। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন সুমির ওপর চাপ সৃষ্টি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায়ই সুমিকে শারীরিক নির্যাতন করা হতো।

পরিবারের অভিযোগ, রোববার রাতে যৌতুকের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমিকে বেদম মারধরের পর শ্বাসরোধে হত্যা করা হয়। সকালে বিষয়টি জানাজানি হলে বাড়ি ছেড়ে পালিয়ে যান স্বামী আকবর। পরে খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান...
লক্ষ্মীপুরের রায়পুরে বহুল আলোচিত ফাতেমা আক্তার হত্যা মামলার ছয় বছর পার হলেও এখন পর্যন্ত উদঘাটন হয়নি মৃত্যুর প্রকৃত রহস্য। দীর্ঘ এই সময়ে তদন্ত কর্মকর্তা বদলেছেন আটজন। অবশেষে বিচার ও নিরাপত্তার...
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
বিশ্বকাপে ভরাডুবির পর চরম সংকটে থাকা দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ রবার্ট মোরেনো। সোমবার আয়োজিত নিজের প্রথম সংবাদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর