জামালপুরে স্ত্রী হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েও রক্ষা পেলেন না স্বামী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিত আসামির নাম জনি। তিনি জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামে বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, জামালপুর সদরের লাহিড়ীকান্দা গ্রামের হামিদুর রহমানের মেয়ে তমা খাতুনের সঙ্গে জনির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন জনি। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৯ মার্চ আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে তমাকে নির্যাতনের পর হত্যা করা হয়। পরে ঘটনাটি ঢাকতে এবং আত্মহত্যার রূপ দিতে মরদেহ ঘরের ধরণার সঙ্গে ঝুলিয়ে রাখে জনির পরিবার। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ পায় পুলিশ।

এ ঘটনায় নিহত তমার মা কুলছুম বেগম বাদি হয়ে ২০১৫ সালের ছয় এপ্রিল জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত জনির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের নির্দেশ দেন। মামলায় অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক...
ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও...
গাজীপুরের টঙ্গীতে আলোচিত মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার অভিযুক্ত শিক্ষক মোসলেম আহমেদের জামিন নাকচ করেছে আদালত।
ঝিনাইদহে ‘পরকীয়া সম্পর্কে’র অভিযোগ তুলে এক নারীর (৩৫) মাথার চুল কেটে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাগলাকানাই এলাকায় এ ঘটনা ঘটে।
দুই কোরিয়াকে বিভক্তকারী ‘ডিমিলিটারাইজড জোন’-এ সীমান্তে উত্তর কোরিয়া ক্রমাগত তাদের সামরিক উপস্থিতি ও গোলান্দাজ বাহিনীর সরঞ্জাম জোরদার করার কারণে সীমান্ত সংলগ্ন দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষণ কেন্দ্রে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও...
সারাদেশে ফের উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর